প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে হলিউডি ধামাকা

জনপ্রিয় অভিনেতা জ্যাক নিকলস প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে দর্শকদের সাথে সাক্ষাৎ করছেন, তিনি sunglasses পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আজ রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিক। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলেছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর। জমকালো ও আকর্ষণীয় সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন এক ঝাঁক তারকা।
সমাপনীর জন্য বেছে নেয়া হয়েছে জাতীয় স্টেডিয়াম স্তাদ দে ফ্রান্সকে। হলিউডের একাধিক তারকাকে দেখা যেতে পারে সমাপনী অনুষ্ঠানে। গুঞ্জন রটেছে, টম ক্রুজের স্টান্ট শো দেখা যেতে পারে। এছাড়াও বিলি আইলিশ, রেড হট চিলি পিপার্স, স্নুপ ডগদের মত মেগা স্টারদের পারফরমেন্স থাকবে বলে জানা গেছে। বিয়ন্সে, টেইলর সুইফটদের উপস্থিতি নিয়েও গুঞ্জন শোনা গেছে।
শুরুর মত সমাপনীর আয়োজনও লুকিয়ে রাখার চেষ্টায় সফল আয়োজকরা। সফল আয়োজনের কারণে সমাপনী অনুষ্ঠান নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখের সমাপনী বক্তব্য থাকছে অনুষ্ঠানে। সবশেষে অলিম্পিক পতাকা তুলে দেয়া হবে পরবর্তী আয়োজক লস অ্যাঞ্জেলেসকে। প্যারিসের মেয়র আনি দালগো অলিম্পিকের পতাকা হস্তান্তর করবেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাসকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস







