ফুটবল

১৬মে ফের মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগা

১৬মে ফের মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগা

চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের ঘোষণার পর শুরু হয়েছিল দিন গণনা। এবার জানা গেল দিনক্ষণও। করোনাভাইরাসের কারণে থেমে থাকা জার্মান বুন্দেসলিগার ২০১৯-২০ মৌসুম নতুন করে শুরু হবে ১৬মে থেকে।

১৬মে অর্থাৎ, শনিবার একেবারে ৬টি ম্যাচ হবে বলে জানিয়েছেন জার্মান ফুটবল লিগ (ডিএফএল) প্রধান ক্রিস্টিয়ান সেইফার্ট। ম্যাচের তালিকায় আছে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে শালকে ডার্বি ম্যাচও। একদিন পর ইউনিয়ন বার্লিনের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

সবমিলিয়ে বাকি সর্বমোট ৯২টি ম্যাচ ২৭-২৮ জুনের মধ্যে শেষ করতে চায় ডিএফএল। বরুশিয়ার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে টেবিল টপার এখন বায়ার্ন।

বুধবার ঘোষণার মাধ্যমে জার্মানিতে পেশাদার ফুটবল শুরুর কথা জানান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। কেবল এক শর্তেই ফুটবল শুরু করা যাবে জার্মানিতে। মাঠে থাকবে না কোনো দর্শক।

বিষয়:জার্মানিবুন্দেসলিগালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…