ক্রিকেট

‘হারানোর কিছু ছিল না, পাওয়ার ছিল অনেক’

‘হারানোর কিছু ছিল না, পাওয়ার ছিল অনেক’

সাফল্যে বেড়েছে প্রত্যাশা

টানা ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। সেখানে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে পা রাখা বাংলাদেশ। আর প্রথম ফাইনালেই বাজিমাত টিম টাইগ্রেসদের! কী প্রেরণায় সম্ভব হল ইতিহাস লেখা? লাল-সবুজদের অধিনায়ক সালমা খাতুন বলছেন, ‘হারানোর ছিল না কিছুই’ এমন ভাবনা থেকেই চ্যাম্পিয়ন তার দল।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া কাপ টি-টুয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়টা ৩ উইকেটে। রোববার ১১৩ রানের লক্ষ্যে টান টান উত্তেজনার ম্যাচ নিষ্পত্তি হতে গড়িয়েছে শেষ বল পর্যন্ত।

প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা জয়। কতটা চাপের ছিল ম্যাচ? পুরষ্কার বিতরণীর মঞ্চে সালমা খাতুন বললেন, ‘আমাদের হারানোর কিছু ছিল না, কিন্তু ওদের(ভারত) হারানোর ছিল অনেক কিছু। আমাদের পাওয়ার ছিল অনেক কিছুই। সেটাই আমরা পেয়েছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হারের পর পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয়ে ঘুরে দাঁড়ানোর শুরু। পরের ম্যাচে শক্তিশালী এই ভারতকেই হারিয়েছিল টাইগ্রেসরা। সেই ম্যাচ জয়ের অনুপ্রেরণাকেই ফাইনালে কাজে লাগিয়েছেন বলে জানালেন সালমা, ‘ওদেরকে আমরা প্রথম ম্যাচে হারিয়েছিলাম। সেই ম্যাচটা আমাদের জন্য বেশ অনুপ্রেরণার ছিল।’

বিষয়:ওমেন্স এশিয়া কাপবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…