জনপদ

নাটোরে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ১

নাটোরে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ১

নাটোরের গুরুদাসপুর এলাকার নয়াবাজারে বাস ও পাওয়ার ট্রলির সংঘর্ষে ট্রলির চালক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে বাসের ৫ যাত্রী।

সোমবার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ শামসুন নুর ও নাটোর ফায়ার সার্ভিসের সদস্য হারুনুর রশীদ জানান, ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী একটি বাস গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী মাটিকাটা ভেকু মেশিন বহনকারী একটি পাওয়ার ট্রলির সাথে সংঘর্ষ হয়।

“এতে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রলির চালক মারা যায়।”

বিষয়:নাটোরসড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…