শিক্ষা

স্কুলে বীরশ্রেষ্ঠদের মুছে দেওয়া ছবি আঁকা হলো অন্য দেয়ালে

বীরশ্রেষ্ঠ

এলাকাবাসীর দাবির মুখে সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে আঁকা সাত বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি মুছে দেয়ার পর সেটি নতুন করে আঁকা হয়েছে স্কুলের অন্য দেয়ালে।

স্কুল প্রাঙ্গণে জানাজার সময় মুখ করে দাঁড়ানো দেয়ালে আঁকা বীরশ্রেষ্ঠর ছবিগুলো আবার ওই ভবনেরই দক্ষিণ দিকের দেয়ালে এঁকে দেওয়া হয়েছে।

এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য লুৎফর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, নতুন করে আবার বীরশ্রেষ্ঠদের ছবি এঁকে দেওয়ায় খুবই খুশি এলাকাবাসীসহ সকলে। এখন যেমন জানাজায় কোন সমস্যা হবে না, তেমনই শিক্ষার্থীদেরও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাশোনায় কোনো বাধার সৃষ্টি হবে না।

এই ডিসেম্বর মাসেই সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে সাত বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি আঁকানো হয়। কিন্তু এলাকায় আর কোন জানাজার স্থান না থাকায় এলাকাবাসীর চাওয়ার মুখে আবার সেটি সাদা রঙ দিয়ে মুছে দেওয়া হয়। সেটা নিয়েই পরবর্তীতে শুরু হয় আলোচনা সমালোচনা।

বিষয়:বীরশ্রেষ্ঠ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…