তথ্যপ্রযুক্তি

আল জাজিরার স্ন্যাপচ্যাট ব্যবহার নিয়ে সৌদি আরবের অভিযোগ

বিক্ষোভকারী নারীরা মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভে অংশ নেওয়া নারীরা মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছে, মুখে মুখোশ পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আলজাজিরা এখন থেকে সৌদি আরবে তাদের কোন সংবাদে আর স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পারবে না। সৌদি আরবের অভিযোগের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ফটো শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, স্মার্টফোনের মালিকানার উচ্চহারের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় বাজার। কিন্তু অন্যান্য বাজারের চেয়ে এই ক্ষেত্রে দেশটির আইন অনেক বেশি কঠোর।

তাই স্থানীয় আইন মেনে চলতেই তাদের এই উদ্যোগ বলে স্ন্যাপচ্যাটের একজন মুখপাত্র জানিয়েছেন।

বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও স্বাধীন গণমাধ্যমকামী আইনজীবীরা জানান, গণমাধ্যমের ‘নিয়ন্ত্রিত পরিবেশ’ বিরাজকারী অন্যতম দেশ সৌদি আরব।  আলজাজিরার প্রতিও তাদের বিশেষ অপছন্দ কাজ করে। এক সময় ১৩ টি শর্তে সৌদি আরবে আল জাজিরার কার্যক্রম বন্ধে তারা কাতারের কাছে দাবি করেছিল। যদিও পরে তা প্রত্যাহার করে নেয়।

বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাতসহ সৌদি আরবের সঙ্গেও কাতারের খারাপ সম্পর্ক বিরাজ করছে। সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিয়োগে এই বছরের শুরুর দিকে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে দেশ চারটি।

বিষয়:আল-জাজিরাসামাজিক যোগাযোগ মাধ্যমস্ন্যাপচ্যাট
প্রতিবেদক

চ্যানেল আই টেক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…