আন্তর্জাতিক

সেক্স করতে রাজি না হওয়ায় স্ত্রীকে হত্যা!

সেক্স করতে রাজি না হওয়ায় স্ত্রীকে হত্যা!

সেক্স করতে রাজি না হওয়ায় ভারতের হরিয়ানা প্রদেশে স্ত্রীকে হত্যা করেছে সঞ্জীব কুমার সুমন নামের এক যুবক।

হরিয়ানা পুলিশের কর্মকর্তা রমেশ বলেন: সুমনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ অফিসারের বরাত দিয়ে বিবিসি জানায়: স্ত্রী গত কয়েকদিন ধরে সুমনের সঙ্গে সেক্স করতে রাজি হয়নি। গত মঙ্গলবার আবারও রাজি না হলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ কর্মকর্তা জানান: এই দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে। প্রায় এক যুগ আগে তাদের বিয়ে হয়েছিলো।

ভারতে মহিলাদের প্রতি পারিবারিক নির্যাতন অনেক দিন ধরেই চলে আসছে। এমনকি সেখানে প্রতি পাঁচ মিনিটে একটি করে সহিংসতার কেস আসে। তবে ধারনা করা হয় প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

ভারতে নারীদের পারিবারিক নির্যাতন রোধে ২০০৫ সালে আইন করা হলেও এখনো এই ধরনের নির্যাতন বন্ধ করা সম্ভব হচ্ছে না। এমনকি নারীদের প্রতি পুরুষদের দৃষ্টি ভঙ্গিরও কোনো পরিবর্তন আসছে না।

বিষয়:স্ত্রীকে হত্যা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…