নাটোর

সেই শিক্ষিকার মৃত্যুতে এখন পর্যন্ত যা জানা গেল

শিক্ষিকার মৃত্যুতে শোক প্রকাশের জন্য পরিবারের পাশে শিক্ষার্থীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

 

ফেসবুকে ভাইরাল হওয়া কলেজ শিক্ষিকা খাইরুন নাহারের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। খাইরুন নাহারের স্বামী কলেজ ছাত্র মামুনের দাবি সে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

১৩ আগস্ট, রাত তিনটার দিকে মামুন প্রতিবেশীদের ডেকে এনে বলেন যে, তার স্ত্রী খায়রুন নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রতিবেশীরা তার ঘরে গিয়ে দেখতে পান খায়রুন নাহরের নিথর দেহ ঘরের মেঝেতে শোয়ানো। এতে তাদের সন্দেহ হলে মামুনকে আটকে রেখে পুলিশে খবর দেন তারা।

নাটোরের পুলিশ সুপার রিটন কুমার সাহা জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সব কিছু দেখে প্রথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে আটক করা হয়েছে। পুলিশের তদন্ত সম্পন্ন হওয়ার পরই জানা যাবে কি হয়েছিল!

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…