ফুটবল

সাকিবের মাইলফলকের ম্যাচে অপরিবর্তিত একাদশ

আগে ব্যাটিং করবে বাংলাদেশ

সাকিবের মাইলফলকের ম্যাচে অপরিবর্তিত একাদশ

ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডও আগের ম্যাচের জয়ী একাদশ নিয়েই নেমেছে। বুধবার দুইশ ওয়ানডে খেলার ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব।

লন্ডনের কেনিংটন ওভালে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের ম্যাচে যে একাদশ ছিল, একই ভেন্যুতে একই একাদশ নিয়ে টানা দ্বিতীয় জয়ের মিশনে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রোটিয়া ম্যাচে একাধিক রেকর্ড করা সাকিব আল হাসান মাঠে নেমেই অনন্য মাইলফলকটি স্পর্শ করেছেন। মাশরাফী ও মুশফিকের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার কীর্তি এখন তারও।

নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে গুঁড়িয়ে নিজেদের শক্তিশালী উপস্থিতি জানান দিয়ে রেখেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশের সামনে ওভালে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটা নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাস। বিশ্বসেরার আসরে কিউইদের বিপক্ষে এখনো জয়ের খাতা খুলতে পারেনি টাইগাররা। এই ম্যাচে সেই গেড়ো খোলার অপেক্ষায় মাশরাফী বাহিনী।

বিষয়:বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…