সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মহান বিজয় দিবস উপলক্ষে কেনিয়ার নাইরোবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বাংলাদেশ দূতাবাস এর ভারপ্রাপ্ত হাইকমিশনার চিরঞ্জীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির, বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিজিএমইএ সভাপতি সিদ্দীকুর রহমানসহ কেনিয়ায় বসবাসরত বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
শেষপর্বে দেশাত্মবোধক গান দিয়ে সাজানো হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







