বিনোদন

শুক্রবার তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’

ঈদের ৫ম দিন (শুক্রবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সিনেমা ‘দারুচিনি দ্বীপ’

দারুচিনি দ্বীপ সিনেমার প্রধান দুই চরিত্রের ছবি, পটভূমিতে সমুদ্র ও সূর্যাস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুচিনি দ্বীপ সিনেমার পোস্টার, যেখানে প্রধান দুই চরিত্রের মুখাবয়ব ও সমুদ্রের দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষ্যে ৫ম দিন (শুক্রবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সিনেমা ‘দারুচিনি দ্বীপ’।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে একই নামে চলচ্চিত্রটি নির্মাণ করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতে নেয়ার পাশাপাশি সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন যথাক্রমে রিয়াজ ও জাকিয়া বারী মম।

একদল স্বপ্নবাজ তরুণ তরুণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসার পাশাপাশি সহজ-সরল পারিবারিক জীবনের নানা ঘটনা দেখানো হয় সিনেমার গল্পে। রিয়াজ, মম ছাড়াও চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন  আসাদুজ্জামান নূর, বিন্দু, ইমন, মুনমুন, মোশাররফ করিম প্রমুখ।

বিষয়:আসাদুজ্জামান নূরইমনচ্যানেল আইতৌকীর আহমেদদারুচিনি দ্বীপবিন্দু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…