স্পোর্টস

শচীনের টিজারে ইউটিউবে ঝড় (ভিডিও)

শচীনের টিজারে ইউটিউবে ঝড় (ভিডিও)

বলিউডে নির্মিত হচ্ছে এক সময়ের সফল ও বির্তকিত ক্রিকেটার আজহার উদ্দিন এবং বর্তমান সময়ের ‘কুল’ খ্যাত ভারতীয় অধিনায়ক মেহেন্দ্র সিং ধোনির আত্মজীবনী নিয়ে সিনেমা।

তারই ধারাবাহিকতায়
এবার চমক নিয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার তার আত্মজীবনী
সিনেমা ‘শচীন এ বিলিয়ন ড্রিমস’ প্রথম টিজার নিয়ে হাজির হয়েছেন।

দীর্ঘদিন ধরে বলিউড শোনো যাচ্ছিলো ‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত শচীনের জীবনী নিয়ে নির্মিত হবে সিনেমা। তবে সে বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া না গেলেও হঠাৎ করেই শচীনভক্ত তাক লাগিয়ে দিলেন টেন্ডুলকার নিজেই। শুধু খবরই দিলেন না। বরং মঙ্গলবার নিজের টুইটে পোস্টে সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করে জানালেন, ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে তার ছবির প্রথম টিজার।

অবশ্য টিজারটি মুক্তি পাওয়ার পর ঘটলো আরো একটি বিস্ময়কর ঘটনা একদিনেই টিজারটি দেখেছে প্রায় ১২ লক্ষ দর্শক।

‘শচীন এ বিলিয়ন ড্রিমস’ ছবিটি পরিচালনা করেছেন জেমস এরকসিন। আর প্রযোজনায় আছেন রবি বাগচন্দ এবং কার্নিভাল মোশন পিকচার্স। ছবিটির সঙ্গীত পরিচালনায় আছেন বিশ্বখ্যাত তারকা সঙ্গীতজ্ঞ ও অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রাহমান।
‘শচীন এ বিলিয়ন ড্রিমস’র এক ঝলক

বিষয়:ভারতীয় ক্রিকেটারশচীন টেন্ডুলকার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…