স্পোর্টস

লর্ডসে তৃতীয় দিনেও অজিদের দাপট

লর্ডসে তৃতীয় দিনেও অজিদের দাপট

অ্যাশেজের লর্ডস টেস্টের তৃতীয় দিনেও ছিলো অস্ট্রেলিয়ানদের দাপট। এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮২ রানের বিশাল লিড নিয়েছে অজিরা। টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১০৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

ডেভিড ওয়ার্নার ও ক্রিস রজারস যথাক্রমে ৬০ ও ৪৪ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে অস্ট্রেলিয়ার পেস তোপের মুখে নিজেদের প্রথম ইনিংসে ৩১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করে লড়াই করেন অধিনায়ক অ্যালেস্টার কুক। ৮৭ রান করে দলের জন্য সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন বেন স্টোকস।

৫৩ রান দিয়ে অজিদের হয়ে ৩ উইকেট নেন মিচেল জনসন। পাশাপাশি ৬৮ রান দিয়ে ৩ উইকেট দখল করেন জোস হ্যাজেলউড।

কার্ডিফের প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।

বিষয়:অ্যাশেজঅ্যাশেজ সিরিজ ২০১৫
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…