জনপদ

লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

গাঁটের গুল্লি ও আদালতের মঞ্চের হ্যামার, বিচার প্রক্রিয়ার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি গাঁটের গুল্লি ও আদালতের হ্যামার, যা বিচার প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরের রায়পুরে কৃষক আকবর হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার আরও তিন আসামি বেকসুর খালাস পেয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন: জসিম উদ্দিন, নুর মিয়া, সফিকুর রহমান, মো. তৌহির হোসেন ও মো. রুবেল হোসেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন: জুয়েল, রাহেলা বেগম ও মোক্তার হোসেন। এর মধ্যে জুয়েল ও মোক্তার আদালতে উপস্থিত ছিলেন না।

এ মামলায় খালাস পেয়েছেন ও সমান কবিরাজ ও উম্মে হাবিবা সুমাইয়াসহ তিনজন।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৩১ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে এ রায় দেন।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) জসীম উদ্দিন জানান: এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

তবে আসামী পক্ষের আইনজীবী মনসুর জিলানী এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

বিষয়:লক্ষ্মীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…