ফুটবল

রিয়ালের আয়ের রেকর্ড

রিয়ালের আয়ের রেকর্ড

আয়ের দিক থেকে রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি সময়ে তাদের আয় ৭৫০.৯ মিলিয়ন ইউরো। এই হিসাবের মধ্যে ২০১৭/১৮ মৌসুমের খেলোয়াড় বিক্রির অর্থ ধরা হয়নি।

আগের হিসাবে রিয়াল এর থেকে ১১.৩ শতাংশ অর্থ কম আয় করেছিল। গত ১০ বছরে রিয়ালের এই আয় সর্বোচ্চ।

খেলোয়াড় বিক্রির হিসাব ধরলে রিয়ালের আয় আরও বেশি। এবার মোট পাঁচ খেলোয়াড় বিক্রি করে ১৩৩.৫ মিলিয়ন ইউরো ঘরে তুলেছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১৩০০ কোটি ৭৮ লাখ ২৫ হাজার।

ক্রিস্টিয়ানো রোনালদো (১১৭ মিলিয়ন), ওমাস মাসকারেল (১০ মিলিয়ন), তোরো (৩.৫ মিলিয়ন), লিয়েনহার্ট (২ মিলিয়ন) ও দে টমাস (১ মিলিয়ন)।

রিয়াল গত বছর শেষ করে ৪৩ মিলিয়ন ইউরো লাভ নিয়ে। এই নিয়ে টানা তিন বছরে তারা ভালো লাভ করলো।

২৩ সেপ্টেম্বর রিয়ালের সদস্য সভা রয়েছে। সেখানে নতুন অর্থনৈতিক কাঠামো অনুমোদন করা হবে। একই সঙ্গে তাদের স্টেডিয়াম পুনর্গঠনের বাজেট পাস হবে।

২০০৬ সাল পর্যন্ত ১১ বছর ধরে আয়ের দিক থেকে শীর্ষে ছিল স্পেনের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। সেই সময় তাদের আয় ছিল ৫৪ কোটি ৯৫ লাখ ইউরোর কাছাকাছি।

বিষয়:রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…