জনপদ

দায়িত্ব নেয়ার ৩ ঘণ্টার মধ্যে বরখাস্ত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বুলবুল

দায়িত্ব নেয়ার ৩ ঘণ্টার মধ্যে বরখাস্ত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বুলবুল

রাজশাহী জেলা প্রতিনিধি: দায়িত্ব নেয়ার ৩ ঘণ্টার মধ্যে বরখাস্ত হলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। স্থানীয় সরকার মন্ত্রানালয় কর্তৃক এক প্রজ্ঞাপণ জারির মাধ্যমে বরখাস্ত করা হয় তাকে।

র্দীঘদিন পর আজ সকালে মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল দায়িত্ব নিতে গিয়ে নিজ কার্যালয়ে ঢুকতে পারেননি।

আজ রোববার সকাল ১১টায় তিনি নগর ভবনে যান। কিন্তু মেয়রের কার্যালয়ের কক্ষে তালা দেওয়া থাকায় তিনি ঢুকতে পারেননি।

রাজশাহী সিটি কর্পোরেশন সূত্র জানায়, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে বুলবুলের দায়িত্ব গ্রহণ সংক্রান্ত চিঠি তাদের কাছে পৌঁছে। আজ রোববার সকালে মেয়রের দায়িত্ব গ্রহণের কথা ছিলো। এসময় দায়িত্ব গ্রহণের পরপরই সাংবাদিক সম্মেলনের কথাও ছিল।

রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, আজ মেয়র বুলবুল কার্যালয়ে আসলে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। কিন্তু কে বা কারা মেয়রের কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখায় তিনি কার্যালয়ের নিজ কক্ষে প্রবেশ করতে পারেননি। এদিকে বেলা ১২.৩০ এর দিকে মেয়রের কক্ষে তালা মারা থাকায় একদল বহিরাগত মেয়রের দপ্তরের এপিএস’র রুম ভাঙচুর করেছে।

২০১৫ সালের ৭ মে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র বুলবুলকে মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৬ সালের ১০ মার্চ হাইকোর্ট থেকে তার বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করা হয়। পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ৫ মার্চ আপিল বিভাগ সেটা খারিজ করে দেয়। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বুলবুলকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দায়িত্ব গ্রহণের ৩ ঘণ্টার মধ্যেই বরখাস্ত করা হয় তাকে।

 

বিষয়:রাজশাহী সিটি কর্পোরেশন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…