ক্রিকেট

মিরাজ-শান্ত-মিঠুন ‘এ’ দলে, অধিনায়ক মুমিনুল

মুমিনুলের সঙ্গে কোচের আলোচনা, মাঠে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

মুমিনুলের সঙ্গে কোচের আলোচনা, মাঠে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাইগার হাই-পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’র স্কোয়াড দিয়েছে বিসিবি। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে দলে আছেন মোহাম্মদ মিঠুন, মেহেদী মিরাজ, নাজমুল শান্তরা।

‘এ’ দলে আছেন ইমরুল কায়েসও। তিনি শুধু একদিনের ম্যাচের জন্য বিবেচিত হবেন।

এইচপি দল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করছে।

দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে এইচপি ও ‘এ’ দল। ম্যাচগুলো হবে চট্টগ্রামেই।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস (শুধুমাত্র ওয়ানডে)।

বিষয়:বাংলাদেশ ‘এ’ দলমিঠুনমিরাজমুমিনুলশান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…