বিনোদন

মাসুম রেজার স্বপ্ন পূরণ

মাসুম রেজার স্বপ্ন পূরণ

মাসুম রেজা

‘আশা ছিল চলচ্চিত্র পুরস্কার পাব। সেই আশা পূরণ হলো। স্বপ্ন পূরণ হলো। আমি অভিভুত। ভাষায় প্রকাশ করার মত নয় এই অনুভুতি।’ গতকাল বৃহস্পতিবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ ঘোষণা করা হয়েছে। এবার মাসুম রেজা দুই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। রিয়াজুল মওলা রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’ ছবির জন্য শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন তিনি। এরপর চ্যানেল আই অনলাইনের কাছে এভাবেই অনুভুতি প্রকাশ করেন।

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন মাসুম রেজা। তিনি বলেন, ‘প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার। এই পুরস্কার আমার দায়িত্ব বাড়িয়ে দিল।’

ছবি: সংগৃহীত

বিষয়:মাসুম রেজা
প্রতিবেদক

সৈয়দ নূর-ই- আলম

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…