জনপদ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ স্কুল ছাত্র নিহত

দুই স্কুল ছাত্রের ছবি, সবুজ গাছের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই স্কুল ছাত্রের ছবি, সবুজ গাছের পেছনে দাঁড়িয়ে, মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা এ ঘটনা নিশ্চিত করেন।

হাসপাতাল, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার মোড়ে স্কুল ছাত্র নাঈম ফরাজী (১৫) ও জনি ফরাজী (১৫) মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে নাঈম ফরাজী এবং  জনি ফরাজী মাদারীপুর সদর হাসপাতাল থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত নাঈম ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের জালাল ফরাজী এবং জনি ফরাজী একই গ্রামের জহির ফরাজীর ছেলে। নিহত দুইজনেই জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিষয়:মাদারীপুরসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…