স্পোর্টস

মাঝপথেই ফিকে চেলসির শিরোপা স্বপ্ন

চেলসি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে আলোচনা করছে, ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুর ১৬ ম্যাচে চতুর্থ হার দেখল শিরোপাধারী চেলসি। শনিবার লন্ডন ব্লুজরা ১-০ গোলে হেরেছে অবনমনের খাড়ায় থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে।

লিগের মাঝপথেই চেলসির শিরোপা স্বপ্ন এখন ফিকে হয়ে আসছে। অলৌকিক কিছু না ঘটলে এবার আর ইপিএলের আশা করবে না অ্যান্থনিও কন্তের দল।

অন্যদিকে ৫ ম্যাচ পর জয়ের দেখা পেল নতুন কোচ ডেভিড ময়েসের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। নিজেদের মাঠে ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই অস্ট্রিয়ান ফরোয়ার্ড আর্নাতোভিচের গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। শেষ পর্যন্ত তা ধরে রাখে হ্যামাররা।

ম্যাচে প্রতিপক্ষ গোলবারে ১৯টি শট নেন চেলসির তারকারা। তবে এর মাত্র দুটি শট ছিল অনটার্গেটে।

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে চেলসি। আসরে ১৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৮তম স্থানে রয়েছে ওয়েস্ট হ্যাম। ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। নগরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয়স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিষয়:ইংলিশ প্রিমিয়ার লিগচেলসি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…