আন্তর্জাতিক

ভারতে বিমান ঘাঁটিতে আরো দুই বন্দুকধারী নিহত

ভারতে বিমান ঘাঁটিতে আরো দুই বন্দুকধারী নিহত

ভারতের পাঠানকোটের বিমান ঘাঁটিতে লুকিয়ে থাকা আরো দুই বন্দুকধারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে দিয়ে পাঠানকোটে আক্রমণকারী ৬ আত্নঘাতী জঙ্গিই নিহত হলো।

ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন ইউনাইটেড জিহাদ কাউন্সিলের হাইওয়ে স্কোয়াড।

গতকাল রবিবার অভিযান চালানোর সময় বিস্ফোরণে আরেক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

এ ঘটনায় বিমান ঘাঁটিতে নিহত সেনা কর্মকর্তার সংখ্যা ৭। এর মধ্যে ৩ জনের শেষকৃত্য হয়েছে সোমবার।

আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের কর্মকর্তারা নিরাপদে আছেন বলে জানা গেছে। সেখানে হামলার ঘটনায় দুই হামলাকারী নিহত হয়েছে।

বিষয়:ভারতে জঙ্গি হামলাভারতে হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…