ক্রিকেট

ভারতের যুব দলে ‘শচীন পুত্র’ অর্জুন

ভারতের যুব দলে ‘শচীন পুত্র’ অর্জুন

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। আগামী মাসে লঙ্কান যুব দলের বিপক্ষে চারদিনের ও ৫০ ওভারের ম্যাচ খেলবে ভারতের যুবারা।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জোনাল ক্যাম্পে ছিলেন অর্জুন। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার সিডনিতে গ্লোবাল টি-টুয়েন্টি ক্রিকেটে অলরাউন্ড পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন ১৮ বছর বয়সী শচীন তনয়।

সেই ম্যাচে বল হাতে চার উইকেটের পাশাপাশি ২৭ বলে ঝড়ো ব্যাটিংয়ে ৪৮ রান করেন অর্জুন।

লঙ্কানদের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবে ভারত। দুই ম্যাচের ১৫ সদস্যের দলেই নাম আছে অর্জুনের।

বাবা ডানহাতি বিখ্যাত ব্যাটসম্যান হলেও অর্জুন তার ঠিক উল্টো। ব্যাট করেন বামহাতে। বাঁ-হাতের মিডিয়াম পেস বোলিংয়ে আছে বেশ কার্যকারীতাও। বেশ কয়েকদিন সিনিয়র দলের অনুশীলনেও বল করতে দেখা গেছে তাকে।

বিষয়:লিড স্পোর্টসশচীন টেন্ডুলকার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…