ফুটবল

ব্রাজিলের বিপক্ষে খেলতেই হবে আর্জেন্টিনার, ফিফার নির্দেশ

আর্জেন্টিনার ও ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ও ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, ফুটবল ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোয়ারেন্টাইন জটিলতার কারণে কয়েক মাস আগে স্থগিত হওয়া ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি আবার খেলতে হবে। পরিবর্তিত সূচিতে দুদলকে অবশ্যই খেলতে হবে মর্মে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। দুদলই পুনরায় এ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে ফিফার কাছে আবেদন করলেও সোমবার সে আপিল খারিজ করে দিয়েছে ফিফা।

গত বছরের ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচের ৫ মিনিট গড়াতেই গোলযোগপূর্ণ পরিস্থিতির কারণে খেলাটি স্থগিত হয়ে গিয়েছিল। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত হওয়া ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বর আবার মাঠে গড়াবে।

নিরাপত্তায় বিঘ্ন ও নির্দেশনা মানতে না পারায় ফেব্রুয়ারিতে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে ৫ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। অন্যদিকে কোভিড প্রোটকল ভঙ্গ করে চার ফুটবলারকে মাঠে নামানোয় আর্জেন্টাইন অ্যাসোসিয়েশনকে করা হয়েছিল ২ লাখ সুইস ফ্রাঁ জরিমানা। এবার সে শাস্তিও কমিয়ে এনেছে সংস্থাটি। দুদলের জরিমানা অর্ধেক করে দেয়া হয়েছে, অর্থাৎ এখন সিবিএফ এর জরিমানা আড়াই লাখ ফ্রাঁ এবং এএফএ’র ১ লাখ ফ্রাঁ।

কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙার কারণে আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা।

১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম স্থানে থেকে ইতিমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কাতারের টিকিট নিশ্চত করেছে আর্জেন্টিনাও। আগামী ১১ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা আছে দুদলের।

বিষয়:আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ ২০২২ফিফাব্রাজিললিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…