চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকের পরিচালনা পর্ষদে সংশোধিত আইনী ধারা বাতিল চায় টিআইবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর লোগো, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকের পরিচালনা পর্ষদে সংশোধিত আইনী ধারাকে ব্যাংক খাতে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার সহায়ক হিসাবে অ্যাখ্যা দিয়ে তা বাতিল করার আহ্বান জানিয়েছে ট্রানপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো যেন কোন প্রকার চাপের কাছে নতি স্বীকার করতে না হয় ও ভয়-ভীতির উর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও সৎসাহস থাকতে হবে।

বিবৃতিতে প্রয়োজনীয় আইনি ও নীতিকাঠামো এবং পরিবীক্ষণ ব্যবস্থার ঘাটতির কারণে অস্থায়ী ভিত্তিক নিয়োগের পদক্ষেপ গ্রহণ বন্ধ করার পরামর্শ দেয় টিআইবি।

ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবারতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ সহায়ক সংশোধিত আইনী ধারা বাতিল করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ব্যাংকিং ও আর্থিক খাতে একদিকে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রভাব ও যোগসাজসের মাধ্যমে লাগামহীন জালিয়াতি, দুর্নীতি ও ঋণ খেলাপীর দৌরাত্ম্য বাড়ছে। অন্যদিকে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের একাংশের এডহক ভিত্তিক অকার্যকর পদক্ষেপ ও অসহায়ত্বের কারণে সৃষ্ট অরাজকতা ও ঝুঁকি থরি হওয়ায় গভীর উদ্বেগে টিআইবি।

বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ব্যাংকিং খাতে চলমান সংকট নিরসন ও সুশাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ, স্বাধীন ও নিরপেক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা দরকার। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ঝুঁকি নিরসন পরিকল্পনাসহ একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন ছাড়া বাংলাদেশ ব্যাংকের কোন বিকল্প নেই।

ড. ইফতেখারুজ্জামান আরো বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন খাতের পাশাপাশি ফারমার্স ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের মত ব্যক্তি মালিকানাধীন ব্যাংকে সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কিছু পদক্ষেপ নিয়েছে। তবে ব্যাংকগুলোতে অনিয়মের কারণে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অনিয়ম লাগামহীন হয়েছে। একইসাথে আমানতকারীদের মধ্যে দুশ্চিন্তা ও আস্থার সংকট বাড়ছে।

সম্প্রতি কোম্পানি আইন সংশোধন করে বেসরকারি ব্যাংকিং খাতে অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীন পরিবারতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের ঝুঁকি সৃষ্টি হয়েছে উল্লেখ করে টিআইবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ উপায়ে মুনাফা ও সম্পদলোভী স্বার্থান্বেষী ব্যক্তি, প্রতিষ্ঠান ও চক্রকে চিহ্নিত করে আইনী প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত কতে হবে। অন্যথায় এ খাতে আইন অমান্য করার চলমান বেপরোয়া ধারা বন্ধ করা যাবে না। এ জন্য এ খাতে শৃংখলা আনতে বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দক্ষতা, সক্ষমতা, কর্মপরিধি বৃদ্ধি ও প্রয়োজনীয় আধুনিকায়ন নিশ্চিত করা দরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিআইবিব্যাংকব্যাংক খাতে দুর্নীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT