বিনোদন

বাপ্পার ‘বায়ান্ন তাস’

বাপ্পার ‘বায়ান্ন তাস’

বাপ্পা মজুমদার

সংগীতিশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার এফ​এম রেডিওতে নিয়মিত অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানের নাম ‘বায়ান্ন তাস’। এবিসি রেডিওতে প্রতি মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে। আর তা গত বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে বাপ্পা মজুমদার নিজেই ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমি এই অনুষ্ঠানটি করতে রাজি হয়েছি, কারণ আমার মিউজিকের যে অভিজ্ঞতা, আমার যে অনুভূতিগুলো আছে, আমি চাইছ শ্রোতাদের সঙ্গে তা শেয়ার করতে। একই ভাবে সংগীত নিয়ে আমার যে ভাবনার জায়গা, সেটাও একটু প​রিষ্কার করার জন্য শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করাটা জরুরি।’

বাপ্পা তার শ্রোতা ও ভক্তদের সঙেবগ তার যোগাযোগ নিয়ে বললেন, ‘ফেসবুক, ইউটিউবে আমরা নানা ধরনের ফিডব্যাক দেখি, কমেন্টস পড়ি, সেখান থেকে পুরোপুরি ধারনা আমরা পাই বলে আমার মনে হয় না। সেই মিসিং জায়গাগুলো ফিলাপ করার জন্য আমার কাছে মনে হয় এমন একটা আয়োজন খুব প্রয়োজন।’

বিষয়:বাপ্পা মজুমদার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…