ক্রিকেট

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে শ্রীলঙ্কার লিড

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের তিন খেলোয়াড় মাঠে আলোচনা করছে, এক খেলোয়াড়ের হাতে মোবাইল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্দিমালের অপ্রতিরোধ্য জুটিতে ঢাকা টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা। বাংলাদেশের করা ৩৬৫ রান পেরিয়ে প্রথম ইনিংসে লিড নিয়েছে সফরকারীরা, হাতে ৫ উইকেট অক্ষত।

চতুর্থ দিনের মেঘলা সকাল কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের পর মিরপুরেও সেঞ্চুরির কাছে রয়েছেন ম্যাথুজ। ফিফটি পেরিয়ে গেছেন চান্দিমাল।

বৃহস্পতিবার ৫ উইকেটে ২৮২ রানে তৃতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা। ম্যাথুজ ৫৮ ও চান্দিমাল ১০ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন দুর্দান্ত জুটি গড়ে দলকে এগিয়ে নেন দুজনে।

লাঞ্চ বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান। ম্যাথুজ ৯৩ ও চান্দিমাল ৬১ রানে অপরাজিত। লিড ৪ রানের।

বুধবার বৃষ্টির কারণে একটি সেশন নষ্ট হওয়ায় এদিন খেলা শুরু হয় ৩০ মিনিট আগে, সকাল সাড়ে ৯টায়।

বিষয়:চান্দিমালবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টম্যাথুজলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…