বিনোদন

ফেসবুক হ্যাকড, বিপাকে চিত্রনায়িকা আইরিন

ফেসবুক হ্যাকড, বিপাকে চিত্রনায়িকা আইরিন

চিত্রনায়িকা আইরিনের ফেসবুক তার নিয়ন্ত্রণে নেই, হ্যাকড হয়েছে। দুদিন আগে সংঘবদ্ধ চক্র হ্যাক করে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন আইরিন।

তিনি বলেন, আমার ফেসবুক আইডি চালু রয়েছে কিন্তু সেটা আমার হাতে নেই, ব্যবহার করছে অন্য কেউ। তারা আমার হয়ে ফেসবুকে মেসেঞ্জারে বিভিন্নজনের সাথে চ্যাটিং করছে, কথা বলছে এবং কৌশলে টাকা-পয়সা চাচ্ছে। অনেকেই হয়তো বিশ্বাস করতেও শুরু করেছেন যে সেটা আমি। কিন্তু আমি নই।

আইরিন এ অবস্থায় শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি করে বলেন, আসলে আমি কী করবো বুঝতে পারছি না। ইতোমধ্যে আমি আইনি ব্যবস্থা নিয়েছি। অন্তত আমার কাছের মানুষ, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা যেন বিভ্রান্ত না হয়।

এ ঘটনার পর আইরিন শনিবার রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ১১৪১। আইরিন বলেন, আমি আইডি ফিরে পাওয়ার জন্য আইনি সহায়তা নিয়েছি। তার আগে বিভ্রান্তিকর পোস্ট ও মেসেজ এড়িয়ে যাওয়ার জন্য সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন আইরিন। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’সহ তার কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে এই নায়িকা হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ ও ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে ‘সেইভ লাইভ’ নামে একটি ছবিতে অভিনয় করছেন।

ছবি : তানভীর আশিক 

বিষয়:আইরিন সুলতানাফেসবুক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…