বাংলাদেশ

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক গোলাম রহমান

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক গোলাম রহমান

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান তথ্য কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় গত ৯ জানুয়ারি তিনি অবসরে গেছেন। ওই দিন থেকেই জ্যেষ্ঠ তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।

প্রধান তথ্য কমিশনারকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তবে সর্বোচ্চ ৬৭ বছর বয়স পর্যন্ত এ দায়িত্ব পালন করতে পারেন তিনি।

মোহাম্মদ ফারুক ২০১২ সালের ১০ অক্টোবর প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ পেয়েছিলেন।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…