রাজনীতি

প্রথম ধাপে ২৪ পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন ভোটাররা ইভিএমে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, নির্বাচন কার্যক্রম চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে ইতোমধ্যেই পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছন বলে জানা গেছে। সেখানে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ কয়েকটি অভিযোগ এনেছেন সেই প্রার্থী।

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যেসব পৌরসভায় ভোট হচ্ছে সেগুলো হলো: পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোণার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, সুনাগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুন্ড।

গত ২২ নভেম্বর প্রথম ধাপের ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। নির্বাচনী কার্যক্রমের মাঝপথে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মেয়র পদের বিএনপির প্রার্থী মারা যান। ওই পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। বাকি ২৪টি পৌরসভায় সোমবার ভোটগ্রহণ হচ্ছে।

২৪ পৌরসভায় মেয়র পদে প্রার্থী রয়েছেন ৯০ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭৭ জন এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ৮৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিটি পৌরসভায় ১ জন মেয়র, ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৯ জন করে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হবেন। ভোটের পরপরই ফল নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

বিষয়:ইভিএমইসিনির্বাচননির্বাচন কমিশনপৌরসভা নির্বাচন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…