চীন সফরে ভ্লাদিমির পুতিন

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত এক বছরের মধ্যে এটি পুতিনের তৃতীয় চীন সফর। পুতিনের চীন সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এর আগে গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনের একটি বিশেষ সাক্ষাৎকারে চীনা প্রেসিডেন্ট সি জিন পিং-য়ের ভূয়সী প্রশংসা করেন পুতিন।
এবারের সফরকালে পুতিন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও সম্মেলন যোগ দেবেন। সম্মেলনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







