স্পোর্টস

পান্ডে ছিটকে পড়ায় কার্তিকের কপাল খুলল

পান্ডে ছিটকে পড়ায় কার্তিকের কপাল খুলল

কপাল খুলল দীনেশ কার্তিকের। চোটে ছিটকে যাওয়া মনিশ পান্ডের জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দলে ডাক পেয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চলতি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে অবশ্য পাইপলাইনেই ছিলেন কার্তিক।

আইপিএলে অনুশীলনের সময় পিঠের মাংসপেশিতে টান পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনিশ্চিত হয়ে পড়ে মনিশের। বড় কোন চোটের ঝুঁকি এড়াতেই তাকে অব্যাহতি দিয়ে কার্তিককে দলে নেয়া হয়েছে।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন গুজরাট লায়ন্সের হয়ে খেলা কার্তিক। আইপিএলে ১৪ ম্যাচে ১৩৯ স্ট্রাইকরেটে ৩৬১ রান এসেছে তার ব্যাটে। তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারে এবং দেওধার ট্রফিতে ৮৫.৪০ গড়ে করেছেন ৮৫৪ রান।

ভারতের জার্সিতে ৭১টি ওয়ানডে খেলেছেন কার্তিক। ছিলেন ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য। অভিজ্ঞতার বিচারে তাকে দলে নিতে তাই খুব বেশি ভাবতে হয়নি বিসিসিআইকে।

বিষয়:আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…