দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোয়ালদার ইউনিয়ন পরিষদ থেকে পাচার করে হিলি বাজারে বিক্রি করার উদ্দেশ্য নেয়ার সময় ভিজিএফের ১২০ বস্তা চাল আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এই চালগুলো আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের ৭২৭ ভিজিএফ কার্ডধারী নারীদের মাঝে মাথাপিছু ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। এক পর্যায়ে ওই ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রলিতে করে ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাল হিলি বাজারে বিক্রির উদ্দেশ্য আনা হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে চালগুলো উদ্ধার করা হয়। তবে এ ব্যপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবহিত আছেন। তদন্ত সাপেক্ষে ভিজিএফ এর চাল চুরির সাথে জড়িত দোষীদের আটক করা হবে।
এদিকে বোয়ালদার ইউপি চেয়ারম্যান মেফপাহুল জান্নাত চাল বিক্রির এ ঘটনা অস্বীকার করেছেন।







