স্পোর্টস

পাকিস্তানের সান্ত্বনার জয়

পাকিস্তানের সান্ত্বনার জয়

নিয়মরক্ষার ম্যাচে এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রান তাড়া করে সান্ত্বনার জয় পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় পাকিস্তান। এই জয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থানে থাকলো পাকিস্তান। 

১৫১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান মোহাম্মদ হাফিজ। তিনি সেহান জয়সুরিয়ার শিকার। ব্যাক্তিগত ১৪ রানে তিনি জয়সুরিয়ার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন।

হাফিজ ফেরার ২৫ রান বাদে ফেরেন সারজিল খান। দিলশানের বলে কাপুগেদারার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩১ রান।

১৩তম ওভারে উমর আকমলের সঙ্গে ৩৬ রানের পার্টনারশিপ গড়ে ফেরেন সরফরাজ আহমেদ। মিলিন্ডা সিরিবর্ধনের বলে তিনি এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন।

মালিকের সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ৪৮ রান।

তার বিদায়ে ইফতেখারকে সঙ্গী করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শোয়েব মালিক। মালিক ১৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দিনেশ চান্দিমাল এবং তিলেকারত্নে দিলশানের ১১০ রানের জুটির পর দিলশানের ৭৫ রানের হার না মানা ইনিংসের ওপর ভর করে ২০ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান আসে চান্দিমালের ব্যাট থেকে।

বিষয়:এশিয়া কাপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…