পটুয়াখালীতে কৃষি জমিতে বাঁধ নির্মাণ বিষয়ে আদালতের নির্দেশের পরও কৃষকের ক্ষতিপূরণ পরিশোধ করেনি পানি উন্নয়ন বোর্ড। উপরন্তু বাঁধ নির্মাণে ভুল জরিপসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে কৃষক, এলাকাবাসী ও জনপ্রতিনিধির।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত তিন কিলোমিটার বেড়িবাঁধ পুনঃনির্মাণের জন্য জমি অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড।
২০১২ সালে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে ৬৩টি কৃষক পরিবার ক্ষতিপূরণের দাবিতে আদালতে মামলা করেন। কৃষকের অভিযোগ, আদালতের নির্দেশনার পরও পদক্ষেপ নিতে গড়িমসি করছে পানি উন্নয়ন বোর্ড।
জমি না হারিয়েও যারা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন তাদেরও রয়েছে নানা অভিযোগ। অভিযোগ রয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদেরও। পানি উন্নয়ন বোর্ড বলছে, এ বিষয়ে তদন্ত চলছে।
বিভিন্ন এলাকায় বাঁধ নির্মাণে ভুল জরিপের কারণে সম্প্রতি পটুয়াখালীর তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-








