পরিবেশ

নোয়াখালীর উপকূলীয় সবুজ বেষ্টনী ধ্বংস করছে বনদস্যু-ভূমিদস্যুরা

নোয়াখালীর উপকূলীয় সবুজ বেষ্টনী ধ্বংস করছে বনদস্যু-ভূমিদস্যুরা

নোয়াখালীর উপকূলীয় সবুজ বেষ্টনী ধ্বংস করছে বনদস্যু আর ভূমিদস্যুরা। এ কারণে তীব্র হচ্ছে নদী ভাঙন। হুমকির মুখে পড়ছে উপকূলীয় চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা।

ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে ১৯৬৭ সাল থেকে নোয়াখালী উপকূলে সবুজ বেষ্টনী গড়ে তোলার কাজ শুরু হয়। ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর আরো জোরদার হয় এ কার্যক্রম। কিন্তু প্রভাবশালী ভূমিদস্যু ও বনদস্যুরা উজাড় করছে বনভূমি। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকারী এই সবুজ দেয়াল নষ্ট করায় ঝুঁকির মধ্যে রয়েছে উপকূলীয় চরবাসী।

গাছ কেটে ফেলায় ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ, বাড়ছে নদী ভাঙনের প্রবণতা। নষ্ট হচ্ছে বাস্তুসংস্থান, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য।

সশস্ত্র বনদস্যুদের বিরুদ্ধে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না বনকর্মীরা। প্রশাসনের সহযোগিতা চেয়েছেন জেলা বন কর্মকর্তা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:নোয়াখালী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…