বিনোদন

‘নোটস’ দিয়ে জয় শাহরিয়ারের শুরু

‘নোটস’ দিয়ে জয় শাহরিয়ারের শুরু

টেলিসেফিল্মের সেটে জয় শাহরিয়ারের সেলফিতে সহশিল্পী নুসরাত ইমরোজ তিশা

প্রথমবারের মতো টেলিছবিতে অভিনয় করলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। টেলিছবির নাম ‘নোটস’। পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জল।

জয় বলেন, ‘নাটক কিংবা টেলিছবিতে অভিনয়ের ইচ্ছা ছিল না। কিন্তু পরিচালক আর এখানে চরিত্রটি আমাকে আকৃষ্ট করেছিল। তাই অভিনয়টা করেই ফেললাম।’

তিনি  বলেন, ‘এটি একটি মিউজিক্যাল টেলিফিল্ম। এখানে আমি সংগীতশিল্পী পরিচয়েই অভিনয় করেছি। আমি গানের মানুষ, তাই এমন চরিত্র আমার কাছে লোভনীয়। খুব আনন্দ নিয়েই কাজটা করেছি। এতে আমি ছাড়াও আরও অভিনয় করেছেন তিশা ও ইরেশ যাকের।’

অভিনয়ে নিয়মিত হবেন কিনা এ প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘আদৌ কোনো পরিকল্পনা নেই। আমি গান নিয়েই থাকতে চাই।’

বিষয়:জয় শাহরিয়ার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…