নেত্রকোণার ঘরে ঘরে চলছে নবান্নের উৎসব

নেত্রকোণায় অগ্রহায়ণের প্রথম দিন থেকে কৃষকের ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব। এর ধারাবাহিকতায় সদর উপজেলার কাওয়ালীপোনা গ্রামের সফল কৃষক শাহীনের ক্ষেতে আমন ধান কাটা ও মাড়াই উপলক্ষে নবান্নের উৎসব আনন্দে মেতে উঠেছে কৃষক।
সেখানে উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। উৎসবে বাউল, পালাগান ও কৃষকের ঐতিহ্যবাহী খেলাধূলার আয়োজন করা হয়।
ধানকাটা ও নবান্ন উৎসবে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর উপজেলার চেয়ারম্যান ছাড়াও এলাকার সর্বস্তরের কৃষক অংশ নেন।
জেলায় এবার এক লাখ ৪২ হাজার হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







