জনপদ

কর্মচারীর আঘাতে হাত ভাঙলো রাসিকের তিন নারী কাউন্সিলরের

নারী কাউন্সিলর

রাজশাহী সিটি কর্পোরেশনের এক কর্মচারী আঘাত করে হাত ভেঙে দিয়েছেন রাসিকের তিন নারী কাউন্সিলরের। ওই কর্মচারীর নাম রাশেদুল ইসলাম লাবু। আহতরা হলেন রাসিক প্যানল মেয়র-৩ ও ৯ নং জোনের নারী কাউন্সিলর নুরুন্নাহার বেগম, ৩নং জোনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী ও ২নং জোনের কাউন্সিলর নাসিরা বেগম।

বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের সাথে নগর ভবনে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের মতবিনিময় সভা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।

ওই সভায় ২২নং ওয়ার্ড কাউন্সিলর টেকনের বক্তব্যকে কেন্দ্র করে আন্দোলনরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের সঙ্গে গণ্ডগোল শুরু হয়।

এ সময়ে আন্দোলনরত পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার রাশেদুল ইসলাম লাবু রাগান্বিত হয়ে চেয়ার তুলে টেকনকে মারতে যায়। তখন নুরুন্নাহার বেগম, মুসলিমা বেগম বেলী ও নাসিরা বেগম হট্টগোল থামাতে গেলে লাবু মেরে তাদের হাত ভেঙ্গে দেয়।

আহতরা লাবুর যথাযথ বিচারসহ কঠোর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে রাজশাহীর মেয়র বলেন, দোষীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। কোনভাবেই সিটি কর্পোরেশনে বিশৃঙ্খলাকারী কোন কর্মচারীকে রাখা হবেনা। আইনানুযায়ী তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…