শিল্প সাহিত্য

নাজমুস সাকিবের প্রথম একক প্রদর্শনী ‘লুকিং ফর হেভেন’

আঁকা হাতের ছবি, যেখানে দুটি হাত একে অপরের সাথে যুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি চিত্র যেখানে দুটি হাত একে অপরের সাথে যুক্ত, যা সংযোগ ও বন্ধনের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর ধানমন্ডীতে ইএমকে সেন্টারে শুরু হয়েছে শিল্পী নাজমুস সাকিবের একক চিত্র প্রদর্শনী। ‘লুকিং ফর হেভেন’ শিরোনামে গত ৫ আগস্ট শুরু হয়েছে এই প্রদর্শনী। সরকারি ছুটির দিন ছাড়া তা আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে।

শিল্পী নাজমুস সাকিব মানুষের জীবন তুলে ধরেছেন তার কাজের মধ্য দিয়ে। তবে এই শিল্পীর বিশিষ্টতা হচ্ছে তিনি তার মনের ভাব তুলে ধরেন কলম আর কালি দিয়ে।

তার এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন স্থাপনার চিত্র, আলোকচিত্র, ভাস্কর্যসহ নানা ধরনের শিল্পকর্ম। তিনি কলম আর কালিতে তুলে ধরেছেন মানুষের আশা, জীবন, আবেগ, উদ্ভাবন, বেঁচে থাকা। বৃদ্ধার চোখে তিনি জীবন দেখেন। দেখেন প্রকৃতি এবং মানুষ কিভাবে এক হয়ে যায়, আবার কিভাবে বিপরীতমুখী অবস্থান নেয়।

মানুষ মুক্তি চায়, হোক সে সুখী বা অসুখী। মৃত্যুর কিনারা বা হাসপাতালের বিছানা, যেখানেই হোক মানুষ চায় জীবনের আরও কিছু সময়। এই শিল্পী তার কাজের মধ্য দিয়ে মানষের জীবর চক্র তুলে ধরেছেন।

 

প্রদর্শনী স্থান পাওয়া নাজমুস সাকিবের কিছু চিত্রকর্ম:নদীর পাশে বসবাসরত গ্রাম্য মানুষ ও জলপথের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাচীন স্থাপনার আর্কেডের কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:একক প্রদর্শনীনাজমুস সাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…