ধারাভাষ্যকার সমিতির সভাপতি শারাফাত, সম্পাদক আতহার

দুই ব্যক্তি একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, একজনের হাতে একটি কাগজপত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ ক্রীড়া ধারাভাষ্যকার সমিতির কমিটি পুনর্গঠিত হয়েছে। আবারও এ সংগঠনের কাণ্ডারি হয়েছেন দেশের দুই জনপ্রিয় ধারাভাষ্যকার। চৌধুরী জাফরউল্লাহ শারাফাত সভাপতি এবং আতহার আলী খান সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত হয়েছেন।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইশতিয়াক আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সময় বিশেষজ্ঞ মতামত দিয়ে ধারাভাষ্যকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে সমিতির নির্বাহী সদস্যপদে রাখা হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, আকরাম খান, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ, শেখ মোহাম্মদ আসলামসহ দেশের শীর্ষ ক্রীড়া তারকাদের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







