বিনোদন

দ্বিতীয় জীবন নিয়ে আবার অভিনয়ে সেলেনা

সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ

সেলেনা গোমেজকে যেন কাজ ছাড়া বসিয়ে রাখাটা প্রায় অসম্ভব। এই তো সেদিনই কিডনি প্রতিস্থাপন হলো তার। এতো বড় অপারেশনের ধাক্কা সহজে কাটিয়ে ওঠার কথা নয়। অথচ এরই মাঝে শোনা যাচ্ছে শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করছেন এই পপ গায়িকা ও অভিনেত্রী।

যদিও ছবির নাম এখনো ঠিক হয় নি। তবে ছবিটি পরিচালনা করবেন উডি এলেন। বেশ কিছুদিন থেকেই লুপাস নামের ব্যাধিতে আক্রান্ত ছিলেন সেলেনা। গত বৃহস্পতিবার কাছের বান্ধবী ফ্রান্সিয়া রাইসা সেলেনাকে নিজের একটি কিডনি দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এ নিয়ে হাসপাতের বেডে শুয়ে ইন্সট্রাগ্রামে সেলেনা আবেগঘন এক ছবি শেয়ার করেন।

 সেই সাথে সেলেনা লেখেন, অনেক ভক্তই হয়তো অবাক হয়েছিলেন গ্রীষ্মের সময়টাতে আমাকে কেন দেখা যায় নি। অনেকে প্রশ্ন তুলেছেন, নতুন এলবামের প্রচারণাও কেন করছি না’। আসলে লুপাস রোগে ভুগছিলাম। সেই সাথে আবার নতুন করে সবকিছু শুরু করার কথা বলেন তিনি।
বান্ধবী রাইসার প্রতিদানের কথা কিছুতেই ভুলছেন না সেলেনা। তার কাছে এ যেন রাইসার উপহার দেয়া নতুন এক জীবন।
সুস্থ হয়ে আবার ব্যস্ত হয়ে পড়বেন সেলেনা। আবার গান আবার সেই অভিনয়।

ডেকান ক্রনিকল 

বিষয়:সেলেনা গোমেজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…