বিনোদন

দেখতে জাস্টিন বিবারের মতো, তবে…

চ্যানেল আই অনলাইন- জাস্টিন বিবার

চ্যানেল আই অনলাইন- জাস্টিন বিবার

নারী-পুরুষ নির্বিশেষে ভক্তকুলের মাঝে দারুণ জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তার পোস্টার, ছবিযুক্ত টি শার্ট কিংবা তার আদলে তৈরি পুতুলের কদর সব সময়েই বেশি। তবে এবার এলো একটু ভিন্ন কিছু। তার মতোই দেখতে একটি সেক্স ডল সাড়া ফেলে দিয়েছে এবার ভক্তদের মাঝে।

তৈরির সাথে সাথে মুহূর্তের মধ্যে স্টক শেষ হয়ে যাচ্ছে ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার জাস্টিন বিবাররূপী এই সেক্স ডলের। নারী ও পুরুষ উভয়ের জন্য সেক্স ডল বিক্রি করা আলি এক্সপ্রেস এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বিবার এর চেহারার আদলে তৈরি এই সেক্স ডল।

যদিও এটা জাস্টিনের আদলে তৈরি কিনা সেই ব্যাপারে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। তবুও দেখতে জাস্টিনের মতো হওয়ায় রাতারাতি এই সেক্স ডল জনপ্রিয়তা পেয়েছে। বিবারের নারী ভক্তরা তাদের প্রিয় তারকাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে এরই মধ্যে কেনা শুরু করে দিয়েছে এই সেক্স ডল। সিলিকনের তৈরি বিবাররূপী সেক্স ডলের দামও কিন্তু কম নয়, ১০০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় ১ লক্ষ ১১ হাজার টাকা প্রায়)।

সেক্স ডলটির বর্ণনায় লেখা আছে এটি যে কোন আবেদনময় অঙ্গভঙ্গি করতে সক্ষম। শুধু তাই নয়, কেনার আগে এই পুতুলের যৌনাঙ্গের দৈর্ঘ্যও নিজেদের পছন্দমত ঠিক করে নিতে পারবেন ক্রেতারা। নিউ ইয়র্ক পোস্ট

বিষয়:জাস্টিন বিবারসেলেনা গোমেজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…