তথ্যপ্রযুক্তি

তিন হাজার বার পৃথিবী প্রদক্ষিণ (ভিডিও)

তিন হাজার বার পৃথিবী প্রদক্ষিণ (ভিডিও)

ছয় মাস পর পৃথিবীতে ফিরেছেন বৃটিশ মহাকাশচারী মেজর টিম পিক। ১৮৬ দিনের মিশন শেষে কাজাখস্থানের মাটিতে অবতরণ করেন তিনি।

এই সময়ে পৃথিবীকে তিন হাজার বার প্রদক্ষিণ করেছেন টিম, যা প্রায় ১শ ২৫ মিলিয়ন কিলোমিটারের সমান।

পৃথিবীতে ফিরে টিম বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে সেরা ভ্রমণ। আমি সত্যিই উচ্ছ্বসিত। পৃথিবীর গন্ধটা খুবই শক্তিশালী। ফিরে এসে ভালো লাগছে।’

২০০৯ সালে আট হাজার আবেদনকারীর মধ্য থেকে মহাকাশে পাঠানোর জন্য মেজর টিমকে বাছাই করেছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি। একই সংস্থায় আরো পাঁচজনের সঙ্গে প্রশিক্ষণ শেষ করেন তিনি। চলতি বছরের ১৫ জানুয়ারি মহাকাশ স্টেশনে নিজের অন্য সঙ্গীদের নিয়ে হাঁটাহাঁটিও করেন টিম পিক।

বিষয়:নভোচারী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…