অপরাধ

ড্রোনের সাথে বোমা যুক্ত করে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা

নব্য জেএমবি’র ৩ জনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি

প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তারা বসে আছেন, মিডিয়া ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত, মিডিয়া প্রতিনিধিরা রিপোর্টিং করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ড্রোনের সাথে বোমা যুক্ত করে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিলো নব্য জেএমবির সদস্য জাহিদ হাসান ওরফে ফোরকান ও তার সহযোগিরা।

দুপুরে এক সংবাদ সম্মেলনে সিটিটিসি’র অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, অনলাইনে সদস্য সংগ্রহের পর পরীক্ষা নীরিক্ষা করে সামরিক শাখায় সদস্য নিযুক্ত করতো নব্য জেএমবি।

পরে সদস্যদের হতে কলমে বোমা তৈরির প্রশিক্ষণ দিতো জাহিদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষার্থী জাহিদ নিত্যনতুন আইডি তৈরিতে পারদর্শী।

বিশেষ অভিযান পরিচালনা করে জাহিদসহ নব্য জেএমবি’র ৩ জনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।

ভিডিওতে দেখুন:

বিষয়:নব্য জেএমবিসিটিটিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…