বাংলাদেশ

ডিবি হারুন আটক

কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে: ডিবি প্রধানের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবি প্রধান কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়ার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হারুন অর রশীদকে আটক হয়েছেন। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে বিশ্বস্ত সূত্র থেকে জানানো হয়েছে। 

রোববার ৫ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা। তবে কোন সংস্থা তাকে আটক করেছে নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়: কার নির্দেশে ডিবি প্রধান থাকা অবস্থায় হারুন অর রশীদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে আটকে রেখেছিলেন। তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন। রাজনীতিকসহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন সেটি জানার চেষ্টা করা হচ্ছে।

বিষয়:ডিবি হারুনহারুনহারুন অর রশীদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…