চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ন ০৩, অক্টোবর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

স্থগিত না হলে শ্রীলঙ্কা সফরেই সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে প্রত্যাবর্তন হতো সাকিব আল হাসানের। একটু দেরিতে হলেও এই টাইগার অলরাউন্ডার মাঠে ফিরবেন ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে।

এক মাস কাটিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সময় বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খানকে সাকিব জানান, কর্পোরেট লিগ শুরুর আগেই ফিরবেন দেশে। নিষেধাজ্ঞা উঠে গেলে এ আসরে খেলবেনও তিনি।

করোনা বিরতি কাটিয়ে লঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশের। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে এ বছর হচ্ছে না দল দুটির লড়াই। বিসিবি এখন তাই ঘরোয়া ক্রিকেটে মনযোগী।

বিসিবি সূত্রে জানা গেছে ছয়টি দলের অংশগ্রহণে আগামী মাসে হতে পারে টি-টুয়েন্টি আসরটি। যেখানে খেলার সুযোগ পাবেন ৯০ ক্রিকেটার। পৃষ্ঠপোষকতার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগও শুরু করেছে বোর্ড। আয়োজন নিয়ে বিসিবিতে একটি সভাও হয়েছে।

শ্রীলঙ্ক সফর স্থগিতের ঘোষণার পাশাপাশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত সপ্তাহে বলেছিলেন, অক্টোবরেই ঘরোয়া ক্রিকেট শুরু করতে চান। তবে এ মাসেই শুরু করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে আছে চ্যালেঞ্জ।

চলতি মাসে সম্ভব না হলেও নভেম্বরে দেশের মাটিতে গড়াবে টি-টুয়েন্টি আসর। এক বছরের নিষেধাজ্ঞা শেষে সেই আসরে ফিরবেন সাকিবও।

Reneta

সাকিবের মা, স্ত্রী ও সন্তানরা রয়েছেন যুক্তরাষ্ট্রে। তাদেরকে রেখে এ অলরাউন্ডার দেশে এসেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ফেরানোর প্রস্তুতি নিতে। চার সপ্তাহ বিকেএসপির নির্জন পরিবেশে থেকে করেছেন ব্যক্তিগত অনুশীলন ক্যাম্প।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় সাকিব ফিরে গেছেন মার্কিন মুলুকে, নিজের পরিবারের কাছে। এক বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। শ্রীলঙ্কা সফর হলে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে খেলার কথা ছিল তার।

শ্রীলঙ্কার ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট এলপিএলের নিলামে ছিল সাকিবের নাম। তবে বিসিবি সভাপতি জানিয়ে দেন, এলপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা দেখেন না তিনি। বলেন, সবাইকে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট।

এমন কথার পর এলপিএলের নিলাম থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের নাম। দুই দফা পিছিয়ে আগামী ২১ নভেম্বর  শ্রীলঙ্কার ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরুর নতুন তারিখ দিয়েছে আয়োজকরা।

করোনাভাইরাসের কারণে ক্যারিবিয়িান প্রিমিয়ার লিগেও (সিপিএল) টাইগারদের ছাড়পত্র দেয়নি বিসিবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরে ডাক পাওয়া মোস্তাফিজুর রহমানকেও খেলার অনুমতি দেয়নি বিসিবি। শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা থাকায় এ বাঁহাতি পেসারকে তখন ছাড়েনি বোর্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসির নিষেধাজ্ঞাজাতীয় দললিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT