জনপদ

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতী সরাতৈল এলাকায় দুই-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩জন ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন- দিনাজপুর সদরের শমসের আলীর ছেলে জীবন (২৫), আমিনুল মিয়ার ছেলে মামুন (২৭), রবি দাসের ছেলে কৃষ্ণ (২৮) এবং একই উপজেলার মুন্না (২৮)।

মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

দুর্ঘটনার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক মো. নূরে আলম সিদ্দিকী জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর ভর্তি ট্রাক সকাল পৌনে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী সরাতৈল এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক ট্রাকের চালক ও হেলপারসহ একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়:দুর্ঘটনালিড নিউজসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…