চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটখাটো ঘটনা ছাড়া ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে: হানিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ছোট খাটো ঘটনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন: ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে কিছু ভুল বোঝাবুঝি ছিলো। ছোটখাটো ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই অন্যান্য প্যানেল থেকে শিক্ষার্থীরা জয় লাভ করেছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় ডাকসু নির্বাচন নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সমালোচনার জবাবে হানিফ বলেন: বিএনপির আবাসিক নেতা যেভাবে বক্তব্য দিয়েছেন, তাতে মনে হয় বিএনপির নির্বাচিত হয়েছে। তাদের জনপ্রিয়তা যে তলানিতে, এ নির্বাচনে তা আবারও প্রমাণিত হলো।

হানিফ বলেন: রিজভী তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে তুলনা করে তাকে হেয় করেছেন। আবাসিক নেতার নূন্যতম বোধটুকু থাকলে এমনটা করতেন না। আশা করবো ভবিষ্যতে তাদের নেত্রীকে আর হেয় করবেন না। এমনিতেই তাদের নেত্রী দুর্নীতির মামলায় জেলে রয়েছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানী এজেন্ট ছিলেন উল্লেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন: তিনি (জিয়া) মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী এজেন্ট ছিলেন। ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া রাজাকারদের প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে হত্যার মূল পরিকল্পনাকারীদের মধ্যে তিনিও ছিলেন।

স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মো রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে সভায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুমাহবুব-উল আলম হানিফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে একাধিক সুপারিশ

পরবর্তী

মোস্তাফিজকে আইপিএলে ‘না’, সাকিবকে কেনো ‘হ্যাঁ’

পরবর্তী

মোস্তাফিজকে আইপিএলে ‘না’, সাকিবকে কেনো ‘হ্যাঁ’

কনা-মাহতিমের গান, সুমন-তিশার গল্প

সর্বশেষ

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT