স্পোর্টস

‘ছাই যুদ্ধের’ আগে জোড়া আঘাতে কাবু ইংল্যান্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড ক্রিকেট দলের দুই খেলোয়াড়, একজন লম্বা ও হালকা চেহারার, অন্যজন ছোট ও গোঁফযুক্ত, একটি পার্কে হাঁটছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাশেজ যুদ্ধ শুরু হতে এখনও প্রায় তিন সপ্তাহ বাকি। কিন্তু তার আগেই জোড়া আঘাতে কাবু ইংল্যান্ড দল। ইনজুরির কারণে ইংলিশ দল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় অলরাউন্ডার মঈন আলী ও পেসার স্টিভেন ফিন। দুজনকেই আগামী শুক্রবার স্ক্যানের জন্য মেশিনের তলায় যেতে হবে।

অনুশীলনের সময় নেটে ব্যাট করতে গিয়ে ইনজুরিতে পড়েন ফিন। এসময় তার বাম হাঁটুতে বল ও ব্যাটের আঘাত লাগে। পরে অনুশীলন থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।

তবে ফিনের চেয়ে মঈন আলীর ইনজুরিই বেশি চিন্তায় ফেলেছে ইংল্যান্ডকে। কারণ পিঠের ব্যথার কারণে পুরো অ্যাশেজেই অনিশ্চিত হয়ে পড়েছেন এই অলরাউন্ডার। গত দুই-তিনদিনে একটুও অনুশীলন করতে পারেননি মঈন।

ব্যাটিং ছাড়াও স্পিন আক্রমণে মঈনকে ছাড়া ভুগতে হতে পারে দলকে। সেক্ষেত্রে তার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ঘরোয়া ক্রিকেট দারুণ সফল এবং জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা ম্যাশন ক্রেনি। ক্রিকইনফো জানাচ্ছে, প্রথম ম্যাচেই অভিষেক হয়ে যেতে পারে ২০ বছরের এই তরুণের।

ক্রেনি ছাড়া মঈনের বিকল্প হিসেবে ইসিবির রাডারে আছেন জ্যাক লিচ ও সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্ট খেলা লিয়াম ডাউসন। এছাড়া বাতাসে ভাসছে সামিত প্যাটেলের নামও।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ টেস্টের অ্যাশেজ শুরু হবে আগামী ২৩ নভেম্বর।

বিষয়:অ্যাশেজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…