বিনোদন

চুমুর ছবি দেখে কষ্ট পেলেন সেলেনার প্রাক্তন প্রেমিক

সেলেনা গোমেজের প্রাক্তন প্রেমিকের ছবি, লাল গাউন পরা নারী ও পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলেনা গোমেজের প্রাক্তন প্রেমিকের ছবি, যেখানে তিনি লাল গাউন পরা নারী ও পুরুষের সঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পপ গায়িকা সেলেনা গোমেজ আর দ্য উইকেন্ডের সম্পর্ক ভেঙে গেছে প্রায় মাস খানেক হল। এরই মধ্যে দু’জনার দুটি পথ দু’দিকে বেঁকে গিয়ে একাকার। সেলেনা গোমেজ ফিরে গেছেন তার প্রাক্তন প্রেমিক পপ তারকা জাস্টিন বিবারের সাথে।
আর দ্য উইকেন্ডও মজেছেন অন্য প্রেমে।

আর কেবল সেলেনার জীবন থেকেই নয় তাকে সোশ্যাল মিডিয়ার বন্ধু তালিকা থেকেও বাদ দিচ্ছেন এ সংগীত তারকা। এরই মধ্যে ইনস্টাগ্রাম থেকে সেলেনাকে আনফলো করেছেন তিনি।

মূলত জাস্টিন বিবারের সাথে সেলেনার চুমুর দৃশ্য প্রকাশ পাওয়ার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
জাস্টিনের সাথে একান্ত সময় কাটাচ্ছেন সেলেনা গোমেজ

তবে সেলেনার ইনস্টাগ্রামে দ্য উইকেন্ডের সাথে অল্প কিছু ছবি রয়ে গেছে এখনো। এদিকে বিচ্ছেদের পর দারুণ এক সংবাদ পেয়েছেন দ্য উইকেন্ড। সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র‍্যামির জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।

এদিকে জাস্টিন আর সেলেনার আবার এক হবার খবরে ভক্তরা ভীষণ রকম খুশি। অনেকেই সামাজিক মাধ্যমে ‘জাস্টিন আর সেলেনাকে এক সাথে মিলিয়ে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছে ‘জেলেনা’। আবার কেউ কেউ জাস্টিনকে সোজাসাপটা সেলেনার থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছে।

কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে মার্কিন অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজের প্রেম উপাখ্যানের শুরুটা হয়েছিল সেই ২০১২ সালের দিকে। এরপর বছর তিনেক চুটিয়ে প্রেম করেছেন তারা।

কিন্তু ধীরে ধীরে দুজনের ব্যস্ততা বাড়ার সাথে সাথে ভাঙনের বেগ আসে। কিন্তু বিচ্ছেদের পরেও প্রেম হয়তো অবশিষ্ট থেকে গিয়েছিল খানিকটা। আর সেই টানেই দুজন আবার এক সাথে হতে চাইছে। দুজনের বেঁকে যাওয়া পথ আবার একই দিকে মোড় নেবে, সেটা কে-ই বা জানতো!

ডেকান ক্রনিকল

বিষয়:সেলেনা গোমেজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…